জমির বিরোধকে কেন্দ্র করে রামুর খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হাতে ছাত্রদল নেতার মা খুন

- আপডেট সময় ০৩:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২৭৫ বার পড়া হয়েছে
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারী খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা এবং ছাত্রদল নেতা আরাফাত ওরফে ছোটনের গর্ভধারিণী মা।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী শ্রমিক লীগের সভাপতি কালু ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগকারীরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের ছেলে আরাফাত ওরফে ছোটন ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে এ ঘটনাকে জুলাই–আগস্ট পরবর্তী সময়ের রাজনৈতিক প্রতিশোধমূলক সহিংসতার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
এলাকাবাসী জানান, ঘটনার পর থেকেই খুনিয়া পালং ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারের খবরও নিশ্চিত করা হয়নি।























