কক্সবাজার ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সাগরে নৌকা নামাতে গিয়ে জেলে নিহত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২৪৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল নৌঘাটে নৌকা নামানোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মেজর (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে মুন্ডার ডেইল নৌঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজর মুন্ডার ডেইল এলাকার আলী আজগরের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ছয়জন জেলে মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি নৌকা জিপগাড়ির মাধ্যমে সমুদ্রে নামানোর চেষ্টা করছিলেন। এ সময় জিপগাড়ির সঙ্গে বাঁধা সুতাটি হঠাৎ ছিঁড়ে গিয়ে নৌকার স্টাডিংয়ের সঙ্গে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মেজর ও একই এলাকার বাসিন্দা শেখ আহমদ (পিতা—সুলতান আহমদ) গুরুতর আহত হন।

আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মেজর মারা যান।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নৌঘাট কমিটির সভাপতি আব্দুল আমিন ও এলাকার সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ডানু বলেন, এটি একটি দুর্ঘটনা—এতে কারও গাফিলতি বা দোষ নেই। বিষয়টি সামাজিকভাবে আলোচনা করে সমাধান করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ তোলা হয়নি।

এ ঘটনায় টেকনাফ থানা পুলিশের একটি দল নিহতের বাড়ি পরিদর্শন করেছে। টেকনাফ থানার এসআই মুর্তজা বলেন, “ঘটনাটি দুর্ঘটনাজনিত। প্রাথমিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফে সাগরে নৌকা নামাতে গিয়ে জেলে নিহত

আপডেট সময় ১০:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬