কক্সবাজার ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সম্মানে সেই আসনে প্রার্থী দেবে না জামায়াত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
ইসলামী আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত জোট। আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ডা. তাহের বলেন, ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে ইসলামী আন্দোলন শেষ মুহূর্তে সরে গেলেও সমঝোতা প্রক্রিয়ায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ভূমিকার প্রতি সম্মান রেখেই ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীরের আসনে জামায়াত জোট কোনো প্রার্থী দেবে না। তিনি বলেন, ইসলামী আন্দোলনের আমীর নির্বাচন না করায় সৌজন্যবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা ও প্রটোকল প্রসঙ্গে ডা. তাহের অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের প্রধানকে কেন্দ্র করে সরকার বাড়াবাড়ি করছে। তিনি বলেন, কোনো দলের প্রধানকে নিরাপত্তা ও প্রটোকল দেওয়া হলে তাতে আপত্তি নেই, তবে একইভাবে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকেও সমান নিরাপত্তা ও প্রটোকল দিতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ডা. তাহের বলেন, একই বিষয়ে কোথাও কঠোরতা, কোথাও শিথিলতা—এ ধরনের ভিন্ন আচরণ গ্রহণযোগ্য নয়। কোনো দলের চাপের কাছে নতি স্বীকার না করে সব দলের জন্য নির্বাচন কমিশনকে একই নিয়ম ও মানদণ্ড অনুসরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সম্মানে সেই আসনে প্রার্থী দেবে না জামায়াত

আপডেট সময় ১১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬