কক্সবাজার ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার পৌরসভার পশ্চিম বড়ুয়া পাড়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু; পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ার বাসিন্দা কালু বড়ুয়ার মেজো ছেলে রুহিদ বড়ুয়া স্যান্ডি (১৯) অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে। তবে নিহতের পরিবার দাবি করছে, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের পিতা কালু বড়ুয়া অভিযোগ করে বলেন, তার ছেলের মৃত্যুর পেছনে সুস্পষ্ট ষড়যন্ত্র রয়েছে। তিনি জানান, রুহিদের মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা স্বাভাবিক মৃত্যুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এলাকাবাসীরাও মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন তুলছেন। তাদের ভাষ্য, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। তারা মনে করছেন, ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।

এই ঘটনায় এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার পৌরসভার পশ্চিম বড়ুয়া পাড়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু; পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

আপডেট সময় ০১:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬