টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল-সহ মাদক কারবারি রফিক নৌবাহিনীর হাতে আটক

- আপডেট সময় ০৩:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২১৯ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে মো. রফিক, যিনি ‘বার্মাইয়া রফিক’ নামে পরিচিত (৪৫)।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশে একটি খালি স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যে জানা যায়, ওই স্থানে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ অবস্থান করছেন। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




















