কক্সবাজার ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ডাকাতি প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৩২৫ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ও পালিয়ে যাওয়া ডাকাতদের ফেলে যাওয়া ব্যাগ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সরাসরি নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই মো. শওকত জামিলসহ একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশ জানায়, কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লামার পাড়া সংলগ্ন চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে মসজিদ পুকুরপাড় এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। অন্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেদী হাসান (২০), পিতা: মৃত শফি আলম এবং জসিম উদ্দিন (২২), পিতা: বাদশা মিয়া। তারা উভয়েই রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা (৭ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এবং পালিয়ে যাওয়া ডাকাতদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি ৪১ ইঞ্চি লম্বা ধারালো কিরিচ, ১৭ ও ১৬ ইঞ্চি লম্বা দুটি ধারালো ছুরি, ২৬ ইঞ্চি লম্বা দুটি ধারালো দা, দুটি লোহার হাতুড়ি, ১৯ ইঞ্চি লম্বা দ্বিমুখী ধারালো চাইনিজ কুড়াল, ১৮ ইঞ্চি লম্বা তালা কাটার যন্ত্র, ২০ ইঞ্চি লম্বা চেইনযুক্ত বিশেষ লোহার কাঁটাযুক্ত যন্ত্র এবং তিনটি প্লাস উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

রামুতে ডাকাতি প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬