কক্সবাজার ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার কক্সবাজার শহরের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৩৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কক্সবাজারে বিদ্যুৎ লাইনের মেরামত ও সংরক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শহরের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজার বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন বসুন্ধরা, র‌্যাব-১৫ অফিস, পাহাড়তলী, বিসিক এলাকা, পাতাবুনিয়ারছড়া, সাদরপাড়া, কাইম্মারঘোনা, ইমাম মুসলিম, দক্ষিণ মুহুরীপাড়া, দক্ষিণ জানারঘোনা, বাংলাদেশ বেতার, পলিটেকনিক ও ফুটখালী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ১১ কেভি মেডিকেল কলেজ ফিডারের আওতাধীন কক্সবাজার মেডিকেল কলেজ, ইনমাস ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা কোনো জরুরি কারণে কাজ সম্পন্ন করা সম্ভব না হলে পরবর্তী সময়ে কাজটি সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৃহস্পতিবার কক্সবাজার শহরের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬