বীর মুক্তিযোদ্ধা মাস্টার নূরুল হক (বীর প্রতীক) ইন্তেকাল করেছেন

- আপডেট সময় ০৯:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৩০৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
দেশের সূর্য সন্তান, কক্সবাজার জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরপ্রতীক এস এম নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বীরপ্রতীক এস এম নুরুল হক কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম মোক্তারকুল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বন্ধু হামিদুল হকের পিতা।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি “বীর প্রতীক” খেতাবে ভূষিত হন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তিনি ছিলেন (অব.) ফ্লাইট ইঞ্জিনিয়ার, কিলো ফ্লাইটের সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠাতা সদস্য (BAF), (অব.) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, কক্সবাজার, (অব.) ইংরেজি শিক্ষক কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি।
আজ বৃহস্পতিবার বাদে আছর বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।















