কক্সবাজার ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ দোয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২৪২ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:
শ্রদ্ধেয় বাবার স্মৃতি ও নিজের শৈশব–কৈশোরের স্মৃতিবিজড়িত পবিত্র স্থান মাতারবাড়ি আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হামিদুর রহমান আযাদ মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

বিশেষ দোয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬