কক্সবাজার ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের শাহপরীরদ্বীপে দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া বড় মাদ্রাসার সামনে স্থাপিত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ আনোয়ারীর নির্বাচনী ব্যানার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এটি একটি পরিকল্পিত, প্রতিহিংসামূলক ও ন্যাক্কারজনক কর্মকাণ্ড। নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার এমন অপচেষ্টা গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা চলছে। অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এলাকায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফের শাহপরীরদ্বীপে দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

আপডেট সময় ০১:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬