কক্সবাজার ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চকরিয়া ফাঁসিয়াখালীর সাঈলা জিনাত খুশবো

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮৪ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী পশ্চিম পুকপুকরিয়া এলাকার কৃতী সন্তান সাঈলা জিনাত খুশবো ৪৬তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এক অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি এলাকার বিশিষ্ট সমাজসেবক ছৈয়দ আহমেদ বি.এ ও সাজেদা বেগম ( এম.ইউ.পি) এর কন্যা। তাঁর এই গৌরবজনক অর্জনে পরিবার, আত্মীয়স্বজনসহ সমগ্র এলাকাবাসীর মাঝে বইছে আনন্দ ও গর্বের জোয়ার।

সাঈলা জিনাত খুশবোর শিক্ষাজীবন শুরু হয় চকরিয়া কোরক বিদ্যাপীঠে, যেখানে তিনি কৃতিত্বের সঙ্গে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে অনার্স (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ও মেধার ধারাবাহিকতায় বিসিএস (শিক্ষা) ক্যাডারে তাঁর সুপারিশপ্রাপ্তি এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি একজন আদর্শ ও দায়িত্বশীল শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চকরিয়া ফাঁসিয়াখালীর সাঈলা জিনাত খুশবো

আপডেট সময় ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬