কুতুবদিয়ায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে বিএনপির মহিলা বৈঠক

- আপডেট সময় ১১:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৯৩ বার পড়া হয়েছে
কুতুবদিয়া প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার–প্রচারণা বন্ধ থাকার কথা থাকলেও কুতুবদিয়ায় ওই নিষেধাজ্ঞা অমান্য করে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক আয়োজনের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ অমজাখালী এলাকায় ধানের শীষের পক্ষে মহিলাদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আয়োজন করা হয় বড়ঘোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইমুল বশরের নেতৃত্বে।
স্থানীয় সূত্র জানায়, বড়ঘোপ ৪নং ওয়ার্ড সেক্রেটারি ইয়াছিনুল করিম এবং স্থানীয় মাহমুদুল করিমের বসতভিটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচার বন্ধের নির্ধারিত সময় পার হওয়ার পরও এ ধরনের বৈঠক আয়োজনকে স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে এমন কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তারা এ ঘটনায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।














