কক্সবাজার ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাল এরদোয়ানের সফরসঙ্গী বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল: রোহিঙ্গা ক্যাম্পে ১০ নং জার্সি পড়ে ফুটবল খেলল

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৭:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৯৫ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান–এর ছেলে বিলাল এরদোয়ান–এর সফরসঙ্গী হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দর দিয়ে এসে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যান।

দুপুরে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাদের। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ১০ নম্বর জার্সি গায়ে ফুটবল খেলেন ওজিল। পাশাপাশি শরণার্থী শিবিরে আয়োজিত প্রথম রমজানের ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথাও রয়েছে তাদের।

সংশ্লিষ্টরা জানান, এই দিনব্যাপী সফরটি একটি মানবিক উদ্যোগের অংশ। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং তুরস্ক-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের মূল উদ্দেশ্য।

এর আগে, দুই দিনের বাংলাদেশ সফরে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। সফরকালে তুরস্কের উন্নয়ন সংস্থা টিকা (টীকা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করছে। সেই প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান।

সংক্ষিপ্ত এই সফর শেষে রাতে ঢাকায় ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিলাল এরদোয়ানের সফরসঙ্গী বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল: রোহিঙ্গা ক্যাম্পে ১০ নং জার্সি পড়ে ফুটবল খেলল

আপডেট সময় ০৭:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬