সেন্টমার্টিনের উদ্যোক্তা ও জামায়াত নেতা আবদুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত

- আপডেট সময় ০৫:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৮৩ বার পড়া হয়েছে
সেন্টমার্টিন দ্বীপের সফল উদ্যোক্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেন্টমার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আবদুল মালেক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সেন্টমার্টিন দ্বীপসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আবদুল মালেক ছিলেন সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও পরোপকারী একজন মানুষ। স্থানীয় উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সবসময় নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর এ অকাল প্রস্থান দ্বীপবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এক শোকবার্তায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা যেন মরহুমকে ক্ষমা করেন, তাঁর কবরকে নূরে ভরপুর করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের তাওফীক কামনা করেন।
আমীন।

















