জামায়াতের ইফতার মাহফিলে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে এহসানুল হকের নাম ঘোষণা

- আপডেট সময় ১১:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভাঙ্গারমুখস্থ মিউনিসিপ্যাল কেজি স্কুল মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজ গঠনের শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।”

তিনি বক্তব্যের একপর্যায়ে আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ওয়ার্ড জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা মো. এহসানুল হকের নাম ঘোষণা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরী, মাওলানা ওসমান গণি এবং অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম, যুব বিভাগের পরিচালক ইবরাহিম রাজা ইবু, সাবেক ছাত্রনেতা দিনারুল ইসলাম পারভেজ, তায়েফুল ইসলাম শাওয়াল, মাস্টার আমির হোসেনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন হেলালী। আলোচনা শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।















