কক্সবাজার ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে: আনোয়ারী

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৩৭০ বার পড়া হয়েছে

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, কুরআন বিশ্ববাসীর জন্য হিদায়াতের আলোক বর্তিকা। কুরআনিক সমাজ কায়েম হলে সমাজে অন্যায়, অবিচার দূরীভূত হবে। শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ নিশ্চিত হবে। বেইনসাফীর পরিবর্তে ইনসাফ প্রতিষ্ঠা হবে। জুলুম, নির্যাতন ও সন্ত্রাসের পরিবর্তে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। তাই মানব রচিত মতবাদের পরিবর্তে মহা গ্রন্থ আল কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার কোনো বিকল্প নেই।

০৮ মার্চ উখিয়া উপজেলা রত্না পালং ইউনিয়ন শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় জামায়াত নেতা সাবের কন্ট্রাকটরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল। বক্তব্য রাখেন মাস্টার আবুল হাশেম, মাওলানা আবুল কালাম প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে: আনোয়ারী

আপডেট সময় ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬