কক্সবাজার ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী–কক্সবাজার রুটে নতুন সি-ট্রাক, কুতুবদিয়ায় ফেরি সার্ভিস চালুর প্রস্তাব

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১২:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৫৫২ বার পড়া হয়েছে

মহেশখালী–কক্সবাজার নৌপথে যাত্রীসেবা সহজতর করতে নতুন একটি সি-ট্রাক সংযোজন এবং কুতুবদিয়া–মগনামা রুটে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সঙ্গে ঢাকায় নিজস্ব কার্যালয়ে সাক্ষাৎ করেন মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

সাক্ষাৎকালে এমপি আলমগীর ফরিদ মহেশখালী–কক্সবাজার নৌপথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও যাতায়াত সহজ করতে আরও একটি সি-ট্রাক সংযোজন, বিদ্যমান ট্রিপের পাশাপাশি সকাল ও বিকালে আরও ২–৩টি ট্রিপ চালুর প্রস্তাব দেন। পাশাপাশি কুতুবদিয়া–মগনামা রুটে যাত্রী ও যানবাহন পারাপারের সুবিধার্থে ফেরি সার্ভিস চালুর বিষয়টিও তিনি তুলে ধরেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে মহেশখালী–কক্সবাজার নৌপথে দ্রুত নতুন একটি সি-ট্রাক সংযোজন এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধীনস্থ কর্মকর্তাদের নির্দেশনা দেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান।

এছাড়া কুতুবদিয়া–মগনামা নৌরুটে ফেরি সার্ভিস চালুর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রস্তাবিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মহেশখালী ও কুতুবদিয়ার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশখালী–কক্সবাজার রুটে নতুন সি-ট্রাক, কুতুবদিয়ায় ফেরি সার্ভিস চালুর প্রস্তাব

আপডেট সময় ১২:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬