কক্সবাজার ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন

এম এ সবুজ
  • আপডেট সময় ০২:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৪০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর জলেয়ার মার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার একটি নতুন যুগে প্রবেশ করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়েছে। এতে করে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি যেসব শুভানুধ্যায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে-বেনামে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইচার লিটন বলেন, এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক হবে। এতে শিক্ষার্থীরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন

আপডেট সময় ০২:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬