কক্সবাজার ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিএ-এর নির্বাচনি সভা ও ইফতার পার্টি সম্পন্ন

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০১:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Friends Development Association (FDA)-এর নির্বাচনি সভা ও ইফতার পার্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সংগঠনের সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন সিকদার,

সাধারণ সম্পাদক (সেক্রেটারি) রফিকুল ইসলাম,

এবং অর্থ সম্পাদক হিসেবে দ্বীন মোহাম্মদ।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা-এর এসএসসি/দাখিল ২০০৯ ও এইচএসসি/আলিম ২০১১ ব্যাচের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সদস্যদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার পার্টিতে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এফডিএ-এর নির্বাচনি সভা ও ইফতার পার্টি সম্পন্ন

আপডেট সময় ০১:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬