প্রতিশ্রুতির পরও এক দশক: ঈদে ঘরে ফেরা হলো না রোহিঙ্গাদের

- আপডেট সময় ০৩:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৪৩৩ বার পড়া হয়েছে
কূটনৈতিক তৎপরতা ও বারবার আশ্বাস সত্ত্বেও টানা দশটি ঈদ কেটে গেলেও নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারেননি আশ্রিত রোহিঙ্গারা। ২০১৭ সালে Myanmar military এর অভিযানের মুখে লাখো রোহিঙ্গা জীবন বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় নেন Bangladesh-এ। তাদের বড় একটি অংশ বর্তমানে অবস্থান করছেন কুতুপালং রোহিঙ্গা শিবিরসহ কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে।
এরই মধ্যে বহুবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় প্রত্যাবাসন চুক্তি ও তালিকা প্রণয়ন হলেও নিরাপত্তা, নাগরিকত্বের নিশ্চয়তা এবং স্থায়ী পুনর্বাসনের পরিবেশ নিশ্চিত না হওয়ায় প্রক্রিয়া থমকে আছে।

গেল বছরে শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেছিলেন এবং প্রতিশ্রুতি দেন যে, আগামী বছর রোহিঙ্গারা তাদের বাড়িতে ঈদ উদযাপন করবেন। কিন্তু এবারও হলো না।
প্রতি ঈদে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনায় বসেন শিবিরবাসী রোহিঙ্গারা। কিন্তু অনিশ্চয়তা, সীমিত কর্মসংস্থান ও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল জীবন তাদের আশা-আকাঙ্ক্ষাকে বারবার ম্লান করে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজন কার্যকর আন্তর্জাতিক চাপ, মিয়ানমারে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করা। অন্যথায় প্রতিশ্রুতি থাকলেও ঈদের আনন্দ তাদের জীবনে অধরাই থেকে যাবে।















