কক্সবাজার ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায়

খুরুশকুল ইউনিয়ন জামায়াতের ঈদ উপহার বিতরণ

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৩:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৪৮০ বার পড়া হয়েছে

খুরুশকুল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে মাওলানা মুস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের ইউনিয়ন উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম টিম অঞ্চল সদস্য ও কক্সবাজার সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান। ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশনায় ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায়

খুরুশকুল ইউনিয়ন জামায়াতের ঈদ উপহার বিতরণ

আপডেট সময় ০৩:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬