কক্সবাজার ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রোজায় মাসব্যাপী তারুণ্যের সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের মানবিকতা

উৎসর্গ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ১০:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৪৪০ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান জুড়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছে তারুণ্যের সংগঠন ‘উৎসর্গ ফাউন্ডেশন’। মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ, অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান এবং সুবিধাবঞ্চিতদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনের পক্ষ থেকে পরিচালক মোস্তফা বিন ছিদ্দিক জানান, রমজানের শুরু থেকেই দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের তালিকা প্রণয়ন করে নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি এতিম ও হাফেজখানার শিক্ষার্থীদের মাঝেও বিশেষ ইফতার আয়োজন করা হয়।

রমজানের শেষ প্রান্তে এসে ঈদকে সামনে রেখে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি গেঞ্জিসহ প্রয়োজনীয় ঈদ উপহার। এতে উপকৃত পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল তারুণ্যের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোজায় মাসব্যাপী তারুণ্যের সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের মানবিকতা

উৎসর্গ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

আপডেট সময় ১০:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬