কক্সবাজার ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে দুই ঘণ্টার আলোচনা ৫ এপ্রিল

সংসদে ইতিহাস গড়লেন সরকারি দল: প্রস্তাব মুলতবি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৪৭২ বার পড়া হয়েছে

Oplus_131072

সংসদে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দুই ঘণ্টার আলোচনার সিদ্ধান্ত হয়েছে। সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে আনা একটি মুলতবি প্রস্তাবের প্রেক্ষিতে আগামী ৫ এপ্রিল অধিবেশনের শেষ বিষয় হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক কার্যপ্রণালী বিধির ৬২ ধারায় মুলতবি প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে তিনি উল্লেখ করেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫: ভবিষ্যতের পথরেখা’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এ কারণে সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে তিনি মত দেন।

প্রস্তাবটি গৃহীত হওয়ার পর স্পিকার কার্যপ্রণালী বিধির ৬৫(২) ধারা অনুযায়ী জানান, অনুমোদিত মুলতবি প্রস্তাব তিন দিনের মধ্যে নির্ধারিত দিনে সংসদের সর্বশেষ বিষয় হিসেবে অনধিক দুই ঘণ্টা আলোচিত হবে। সেই অনুযায়ী আগামী ৫ এপ্রিল রোববার এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

স্পিকার এ সময় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক তুলে ধরে বলেন, বাংলাদেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে এই প্রথমবারের মতো সরকারি দল বা ট্রেজারি বেঞ্চের কোনো সদস্য মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন।

রাজনৈতিক মহলে বিষয়টি নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সংসদীয় আলোচনায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন কাঠামো কীভাবে নির্ধারিত হয়, সেদিকে নজর সবার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে দুই ঘণ্টার আলোচনা ৫ এপ্রিল

সংসদে ইতিহাস গড়লেন সরকারি দল: প্রস্তাব মুলতবি

আপডেট সময় ১০:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬