কক্সবাজার ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহর জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৫৬৪ বার পড়া হয়েছে

oplus_2097152

জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের উদ্যোগে ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার সকালে মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শহর জামায়াতের আমীর জননেতা আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জননেতা রিয়াজ মোঃ শাকিলের পরিচালনায় এ বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা শহিদুল আলম বাহাদুর এবং জেলা মজলিসুস মুফাস্সিরিনের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, মাওলানা আবদুর রশিদ, কামরুল হাসান, কর্মপরিষদ সদস্য বদিউল আলম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আবু সায়েম মোঃ ফুরকান এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান।

প্রধান অতিথি জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সরকার সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে। অথচ গণভোটে প্রায় ৭০% জনরায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্পষ্ট সমর্থন দিয়েছে। এমন পরিস্থিতিতে সংবিধান সংস্কার সময়ের দাবি ও অপরিহার্য। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার সংবিধান সংশোধনের অজুহাতে প্রায় ৭০% জনগণের রায়কে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের প্রক্রিয়া এড়িয়ে যেতে চাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শিক কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার শহর জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬