পারিবারিক সুপারি বাগানে আগুন, স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১২:২১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৭০ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের ২ নম্বর ওয়ার্ড , দক্ষিণ হাজীপাড়ায় নবাব মিয়ার সুপারি বাগানে বাগানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা যায়, ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে ৫–৬ জন দুর্বৃত্ত বাগানে আগুন লাগিয়ে দেয়।
ঘটনার সময় বাগানের আশেপাশে থাকা পরিবার ও স্থানীয়রা দ্রুত বিষয়টি বুঝতে পেরে আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। প্রায় ২৫–৩০ জন স্থানীয় যুবক একত্রিত হয়ে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাগানটি রক্ষা পায়। তবে অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত এবং এর কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ট্যাগস :















