টেকনাফে জামায়াতের প্রতিনিধি সমাবেশ: মাদক, মানব পাচার ও অপহরণ বাণিজ্য বন্ধের আহ্বান

- আপডেট সময় ০৮:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৩২৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় জামায়াতের উদ্যোগে ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার বিকেলে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেছেন, টেকনাফকে মাদক, মানব পাচার ও অপহরণ বাণিজ্য থেকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী লাখ লাখ ইয়াবাসহ অপরাধীকে আটক করেন। অথচ তারা রাজনৈতিক দলের সহযোগিতায় আইনের ফাঁক দিয়ে বের হয়ে যান।
তিনি আরো বলেন, মায়ানমার সীমান্তবর্তী এই জনপদকে অপরাধমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মাদক ও মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিকল্প নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফোরকান, এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, মোহাম্মদ হোছাইন, গিয়াসউদ্দিন নিজামীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















