কক্সবাজার ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এর

এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৭:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৪৮৬ বার পড়া হয়েছে

oplus_0

কক্সবাজার শহরের পৌর ১নং ওয়ার্ডস্থ উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড-এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন-এর সভাপতি মোঃ নাসির উদ্দিন, ছনখোলা মডেল হাই স্কুল-এর প্রধান শিক্ষক মোঃ জাকের হোসাইন, উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি ইয়ার মোঃ গোরা মিয়া, সমিতি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও পরিচালক মাওলানা হাফেজ বেলাল উদ্দিন আনসারী, বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বশির আহমদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল, ছনখোলা মডেল হাই স্কুল-এর সহকারী প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা শাহাদাত হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মুসা সওদাগর এবং এসএমসি কমিটির সদস্য আলী সিদ্দিকী।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয় ছনখোলা মডেল হাই স্কুল-এর প্রধান শিক্ষক মোঃ জাকের হোসাইন এবং মোঃ মুসা সওদাগরকে। এছাড়া মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মরহুম মোঃ শরীফ হোসেনকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া ও সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ বিন ছিদ্দিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া ও বিদায় সংবর্ধনায় সকল পরীক্ষার্থীদের মাঝে এসএসসি-২০২৬ উপলক্ষে কৃতিত্বের মেডেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরিশেষে হাফেজ মাওলানা বশির আহমদের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এর

এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬