কক্সবাজার ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া-টেকনাফে ইউনিয়ন পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুপারিশ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:২৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৩০৪ বার পড়া হয়েছে

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা ত্বরান্বিত করতে টেকনাফ উপজেলার বিদ্যমান ৫টি ইউনিয়ন ভেঙে নতুন আরও ৫টি ইউনিয়ন ও উখিয়া উপজেলায় দুইটি ইউনিয়নকে ভেঙে আরো ২টি নতুন ইউনিয়ন গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

‎

‎উখিয়া ও টেকনাফ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বর্তমানের সাতটি ইউনিয়নকে বিভক্ত করে নতুন আরও ৭টি ইউনিয়ন গঠনের প্রস্তাব করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

‎

‎গেলো ২৭ মার্চ এমপি শাহজাহান চৌধুরী এ মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে ডিও লেটার দিয়েছেন। তার এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুস্পষ্ট প্রস্তাবনা প্রেরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছে এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়ে জেলা প্রশাসন।

‎

‎সংসদ সদস্যের প্রস্তাবনা অনুযায়ী, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করে ‘মধ্যম হোয়াইক্যং ইউনিয়ন’, হ্নীলা ইউনিয়নকে বিভক্ত করে ‘দক্ষিণ হ্নীলা ইউনিয়ন’, টেকনাফ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘টেকনাফ উত্তর ইউনিয়ন বা লেঙ্গুরবিল ইউনিয়ন’, সাবরাং ইউনিয়নকে বিভক্ত করে ‘শাহপরীরদ্বীপ ইউনিয়ন’ এবং বাহারছড়া ইউনিয়নকে বিভক্ত করে ‘বড় ডেইল ইউনিয়ন’ গঠনের কথা বলা হয়েছে।

‎

‎অন্যদিকে প্রস্তাবনা অনুযায়ী, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ওয়ালাপালং’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হবে এবং হলদিয়া পালং ইউনিয়নকে বিভক্ত করে ‘রুমকা পালং’ নামে আরেকটি নতুন ইউনিয়ন সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‎

‎এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ১১ ধারা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ইউনিয়নগুলো গঠিত হলে টেকনাফ উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর ফলে দুর্গম এলাকার মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই প্রস্তাবনার বিষয়ে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ প্রেরণের জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়া-টেকনাফে ইউনিয়ন পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুপারিশ

আপডেট সময় ০১:২৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬