কক্সবাজার ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী টানা বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ৪১৬ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

রোববার বিকেল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বৃষ্টি অন্তত আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, মাসের বাকি দিনগুলো এবং আগামী মাসের শুরুর দিকেও বৃষ্টির প্রবণতা প্রবল থাকতে পারে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খুলনা ও রাজশাহী ছাড়া দেশের বাকি ছয় বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গলবার মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে।

গতকাল সোমবার দেশে সর্বাধিক ৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশব্যাপী টানা বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১১:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬