কক্সবাজার ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
২ মে গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ১১ দলীয় ঐক্য নেতৃবৃন্দের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ২৩৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২ মে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টায় হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, এলডিপি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাহী সদস্য মোহাম্মদ কামরুল হাসান, মঈন উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, এলডিপি পৌরসভা সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা ছাত্রশিবির সভাপতি আবু তালহা, পৌরসভা সভাপতি সালমান ফার্সি। প্রস্তুতি সভায় বক্তারা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। মানুষের জানমালের নিরাপত্তা, চুরি- ছিনতাই, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সরকার দেশের ৭০ ভাগ মানুষের রায় কে অবজ্ঞা করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ফ্যাসিবাদী আমলের মতো মিথ্যা মামলার সংস্কৃতি শুরু হয়েছে। সম্প্রতি টেকনাফ এবং উখিয়া উপজেলায় দুইটি মিথ্যা মামলা জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। দেশ পরিচালনায় সামগ্রিক অব্যবস্থাপনা আড়াল করতে শিক্ষাঙ্গনে সরকারি দলের ছাত্র সংগঠন কর্তৃক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা দেশের শিক্ষাব্যবস্থা কে ধ্বংসের মুখে ঠেলে দিবে। জেলা আমীর আগামী ২ মে ১১ দলীয় ঐক্য ঘোষিত গণমিছিল সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২ মে গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ১১ দলীয় ঐক্য নেতৃবৃন্দের ক্ষোভ

আপডেট সময় ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬