জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আবদুল্লাহ আল ফারুক
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা বহনে জনগণ অক্ষম

- আপডেট সময় ০৫:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ৪৮০ বার পড়া হয়েছে
কক্সবাজার, বৃহস্পতিবার:
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত শনিবারের গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা জনগণ বহন করতে পারছে না। তেল-গ্যাসের দাম বৃদ্ধির কারণে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এভাবে একটি দেশ চলতে পারে না। সরকারকে অবশ্যই বিষয়টি বিবেচনা করতে হবে।”
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ থেকে উল্লিখিত দাবিগুলো আদায়ে শনিবারের গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল এবং সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া আগামীকাল মহান মে দিবস সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।














