মহিলা কলেজে বিজ্ঞান উৎসব ও বিতর্ক

- আপডেট সময় ১২:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৪১১ বার পড়া হয়েছে
কক্সবাজার সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে “সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬” ও বিতর্ক অনুষ্ঠান। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও যুক্তিভিত্তিক বক্তব্য উপস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, উদ্ভাবনী ধারণা ও গবেষণামূলক উপস্থাপনায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সমসাময়িক নানা বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।














