কক্সবাজার ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণদাবি আদায়ে সক্রিয় থাকবে জামায়াত: হামিদ আযাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৪০৭ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।

আজ ১৬ মে ২০২৬ ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদ আযাদ বলেন, সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ধীরে ধীরে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই।

ড. হামিদ আজাদ বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই কার্যকর ও গণমুখী ভূমিকা পালন করবে। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

ড. হামিদ আযাদ সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অতিদ্রুত সরকারকে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা নিরুপনের আহ্বান জানান।

ড. হামিদ আযাদ সীমান্তে লাগাতার হত্যাকাণ্ডের জন্যও উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে সীমান্তে হত্যাকান্ডে বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ তিনি সংগঠনের জনশক্তিদের উদ্দেশ্যে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ফরিদপুর অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচ জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং আঞ্চলিক টিম সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষাশিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষা শিবিরকে জনশক্তির মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণদাবি আদায়ে সক্রিয় থাকবে জামায়াত: হামিদ আযাদ

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬