কক্সবাজার ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্র জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

সমুদ্র ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রেডিয়েন্ট ওশান রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার (ROREC) এর উদ্যোগে আয়োজিত এ সভায় সমুদ্রসম্পদ রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলেন, সমুদ্র ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল করে তুলবে।

আলোচনা সভায় বক্তারা সমুদ্রের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমুদ্র জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা

আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬