আতিকুর রহমানের আগমন ঘিরে প্রস্তুতি সভা

- আপডেট সময় ১০:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৩১৫ বার পড়া হয়েছে
কক্সবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের হাসপাতাল রোডস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আলহাজ সাইদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, কবির হোছাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে দায়িত্বশীলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।














