কক্সবাজার ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন জেলা আমীর আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১৪৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১০ জুন ২০২৬

১১ দলীয় ঐক্য আয়োজিত ১৩ জুন শনিবার, চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিবৃতিতে তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এই দেশের জনগণ। সেই স্বপ্ন পূরণে সকল দলের সমন্বয়ে রচিত হয়েছিল জুলাই জাতীয় সনদ। সেই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হয় গণভোট। দেশের ৬৮% ভোটার গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বিএনপি দুই-তৃতীয়াংশ মানুষের রায় কে ক্ষমতায় গিয়ে বাস্তবায়নে কোন উদ্যোগ না নিয়ে জনরায় কে অবজ্ঞা করে যাচ্ছে। যা ফ্যাসিবাদী আমলের পদধ্বনি ছাড়া আর কিছুই নয়।

আমরা সংসদের প্রধান বিরোধীদল হিসেবে সকল বিরোধীদলকে সাথে নিয়ে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আগামী ১৩ জুন শনিবার ঐতিহাসিক চট্টগ্রাম লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রাহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (NCP) আহবায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলের জাতীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। আমি জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মীসহ কক্সবাজারবাসীকে সমাবেশে অংশ গ্রহণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কে বাধ্য করতে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন জেলা আমীর আনোয়ারী

আপডেট সময় ১১:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬