কক্সবাজার ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ভালো উত্তোলনে ব্যবহৃত বিদ্যুতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

সাত্তার আহমেদ
  • আপডেট সময় ০৩:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

Oplus_131072

উখিয়ার থাইংখালী বাজারের পশ্চিম পাশে তাজনিমারখোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর চৌধুরীর ইটভাটার দক্ষিণ পাশে দুটি ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, সাবেক ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদী (পিতা: মোহাম্মদ হোসেন), বাসিন্দা: তারজিমারখলা, থাইংখালী, ওই কার্যক্রমের সঙ্গে জড়িত।

নিহত যুবকের নাম মোহাম্মদ আমিন (২৬)। তিনি ক্যাম্প-১৩-এর ব্লক ডি-৩-এর বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনার দিন সকাল আনুমানিক ৯:০০ থেকে ১০:৩০টার মধ্যে বালু উত্তোলনের কাজে ব্যবহারের জন্য বৈদ্যুতিক সংযোগ ও বাতির ব্যবস্থা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে দ্রুত উদ্ধার করে ক্যাম্প-১৪ এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় আলো জ্বালিয়ে বালু উত্তোলনের জন্য ওই স্থানে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল এবং সেই বিদ্যুতের সংস্পর্শে এসেই এই দুর্ঘটনা ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধ ভালো উত্তোলনে ব্যবহৃত বিদ্যুতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬