কক্সবাজার ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দোরগোড়ায় জামায়াতের দাওয়াত পৌঁছানোর আহ্বান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ২৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিলংজা ইউনিয়ন শাখার পুরুষ ও মহিলা শাখার পৃথক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লিংকরোডস্থ ওয়েডিং পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঝিলংজা ইউনিয়ন আমির ও শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মু. শহিদুল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে জাতীয় সংসদের বৃহৎ বিরোধী দল। দলের দায়িত্বশীলদের সেবা, আদর্শ ও কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, শহর জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর (ভিপি) এবং শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।

এ সময় উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়নের নায়েবে আমির মাষ্টার আবদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হাকিম ও মাষ্টার আব্দুল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি শওকত আলম, বায়তুলমাল সেক্রেটারি জামাল হোসাইন এমদাদীসহ ইউনিয়নের শুরা ও কর্মপরিষদের সদস্যরা।

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিলংজা ইউনিয়ন শাখার সভাপতি মো. রাশেদ, ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখা সভাপতি, পলিটেকনিক শাখার সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও ছাত্রনেতা এবং জামায়াতের দায়িত্বশীলরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জামায়াতের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনগণের দোরগোড়ায় জামায়াতের দাওয়াত পৌঁছানোর আহ্বান

আপডেট সময় ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬