কক্সবাজার ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রচারিত ঘটনার বিষয়ে জামায়াতের বিবৃতি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ ও আলোচনার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জুলাই) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন খবরের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে নজর রাখছে।

তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিটি কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বার্তার মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রচারিত ঘটনার বিষয়ে জামায়াতের বিবৃতি

আপডেট সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬