বিশ্ব সমুদ্র দিবস ও সমুদ্র জ্ঞান অন্বেষা প্রতিযোগিতায় পুরস্কৃত হলো সিবিআইইউ

- আপডেট সময় ০৮:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১১৭ বার পড়া হয়েছে
বিশ্ব সমুদ্র দিবস ২০২৬ উদযাপন ও সমুদ্র জ্ঞান অন্বেষা প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গত ৮ জুন রেডিয়েন্ট ওশান রিসার্চ এন্ড এডুকেশন সেন্টার (রোরেক), রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
গবেষণাধর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে সিবিআইইউকে “সম্মাননা পুরস্কার” দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
২১ জুলাই আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট তুলে দেন রেডিয়েন্ট ওশান রিসার্চ ও এডুকেশন সেন্টারের এক্সিকিউটিভ ও রিসার্চ অফিসার মো. আব্দুল কাইয়ুম।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন রেজিস্ট্রার রাজিদুল হক সুমন, প্রক্টর বদিউল আলম ও সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা জ্ঞান বৃদ্ধি করতে শহরের ঝাউতলায় অবস্থিত ‘রেডিয়েন্ট ওশান রিসার্চ ও এডুকেশন সেন্টার’ পরিদর্শনের আমন্ত্রণ জানান পরিবেশবিদ ও বিশিষ্ট সমুদ্র গবেষক মো. আব্দুল কাইয়ুম।

















