কক্সবাজার ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সাহিত্যিকার শিক্ষার্থীদের জন্য ৫০% বেতন মওকুফের আশ্বাস

জাবি’র সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৩:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও বৃহত্তর সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

এ সময় নবনিযুক্ত সিনেট সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য মনোনীত সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং বৃহত্তর সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ শাহজাহান এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। তিনি সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী এবং সাহিত্যিকা পল্লীর স্থায়ী বাসিন্দাদের জন্য কক্সবাজার সিটি কলেজে আজীবন ৫০ শতাংশ বেতন (টিউশন ফি) মওকুফের দাবি জানান।

সাহিত্যিকা পল্লী ও সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিদের পক্ষ থেকে উত্থাপিত এ প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী। তিনি দাবিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে কলেজের গভর্নিং বডির রেজুলেশনের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে মোহাম্মদ শাহজাহান অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর ইতিবাচক মনোভাব ও প্রতিশ্রুতি সাহিত্যিকা এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে।

সাহিত্যিকা পল্লীর বাসিন্দা কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে সাহিত্যিকা পল্লীর সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পাবেন এবং এলাকার শিক্ষা উন্নয়নে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাহিত্যিকার শিক্ষার্থীদের জন্য ৫০% বেতন মওকুফের আশ্বাস

জাবি’র সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা

আপডেট সময় ০৩:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬