মুহসিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

- আপডেট সময় ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৯১ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে এক শিক্ষার্থী পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি তারেকুর রহমান এবং সহকারী শিক্ষিকা শীমা মল্লিক।
দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তাহের মিছবাহ। প্রধান বক্তা ছিলেন তরুণ শিক্ষানুরাগী ও ইয়াসিদের পরিচালক কায়ছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার ফয়েজ আহমেদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।














