গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

- আপডেট সময় ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের ভূতুড়ে বিল প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা শফিউল, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শামসুল হক শারেক, জেলা এনসিপির সদস্য সচিব ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে দেশের বিদ্যমান গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের অস্বাভাবিক বিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
















