কক্সবাজার ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রামুতে ‘অমর ৩৬ জুলাই’ রান প্রোগ্রাম অনুষ্ঠিত

‘Walk for Justice, Against Fascism’

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১০৫ বার পড়া হয়েছে

‘Walk for Justice, Against Fascism’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামুতে শতাধিক রানারের অংশগ্রহণে ‘অমর ৩৬ জুলাই’ রান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রামু চৌমুহনী থেকে রাজারকুল ফরেস্ট অফিস পর্যন্ত এ রান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার রানার, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজক মো. মহি উদ্দিন বলেন, “অমর ৩৬ জুলাই মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষা, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখার একটি উদ্যোগ। এ আয়োজনে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি, যাতে জুলাইয়ের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যায়।”

অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী রানারদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনের রাজবন্দিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ আয়োজনে মেডিকেল পার্টনার হিসেবে ছিল রামু মডার্ন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। কমিউনিটি পার্টনার হিসেবে ছিল রামু রানার্স কমিউনিটি ও নাগরিক উন্নয়ন ফোরাম। ভলান্টিয়ার পার্টনার ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং এডুকেশন পার্টনার ছিল রেডিয়েন্ট একাডেমিক কোচিং সেন্টার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামুতে ‘অমর ৩৬ জুলাই’ রান প্রোগ্রাম অনুষ্ঠিত

‘Walk for Justice, Against Fascism’

আপডেট সময় ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬