মালুমঘাট চা বাগানে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

এম এ সবুজ
- আপডেট সময় ১০:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৪৫ বার পড়া হয়েছে
চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের উপস্থিতিতে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য উপস্থিতদের প্রতি আহ্বান জানানো হয়।
ট্যাগস :















