কক্সবাজার ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৪২ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা।

সোমবার (১০ আগস্ট) শহরের একটি মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মো. আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জামায়াতে ইসলামীর নায়েবে আমির জননেতা শহিদুল আলম বাহাদুর।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

এ সময় কক্সবাজার জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট সময় ০৯:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬