কক্সবাজার ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানা পুলিশের মতবিনিময়

এম এ সবুজ
  • আপডেট সময় ০৯:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১১৪ বার পড়া হয়েছে

চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ডাকাতিপ্রবণ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে চকরিয়া থানা পুলিশ।

রোববার (১০ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের মানিকপুর ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং ভিলেজার পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চকরিয়া থানা পুলিশের মতবিনিময়

আপডেট সময় ০৯:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬