কক্সবাজার ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবারের ন্যায় এসএসসি ফলাফলে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের সাফল্যের পঞ্চমুখ

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ১০:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

oplus_0

প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে কক্সবাজারের উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনে শতকরা ৮৫% শিক্ষার্থী পাস করেছে। চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশের মানদন্ডে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন গৌরবোজ্জ্বল সফলতা লাভ করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া জানান, মুষ্টিমেয় অসচেতন অভিভাবক ও প্রত্যন্ত এলাকার প্রতিষ্ঠান হওয়া সত্বেও আমাদের বিদ্যালয়ে অন্যান্য বছরের ন্যায় এবছর সফলতার ধারাবাহিকতা রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলে প্রতিবছরই প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করে আসছে। এবারের ফলাফলও সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

প্রতিষ্ঠানের বিদ্যালয় পরিচালনা পর্ষদ সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতিবারের ন্যায় এসএসসি ফলাফলে উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতনের সাফল্যের পঞ্চমুখ

আপডেট সময় ১০:৫২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬