কক্সবাজার ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ফাঁ স লাগিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

কক্সবাজার শহর প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৯৮ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা হোটেল নামের আবাসিক হোটেলটির ৪০১ নাম্বার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্য বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা হোটেলে উঠেন। শুক্রবার তার কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গলায় ফাঁ স লাগিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট সময় ০৮:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬