কক্সবাজার ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার স্ফুরণে রামুতে ইকরা মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ০৬:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১০২ বার পড়া হয়েছে

Oplus_131072

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভার বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকরা মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’। রামু ইকরা ফাউন্ডেশনের আয়োজনে এ মেধাবৃত্তি পরীক্ষায় নূরানী ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। পরীক্ষার সিলেবাস হিসেবে থাকবে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার লিখিত বিষয়সমূহ।

আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় রামু ইকরা মডেল একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ৩১ অক্টোবরের মধ্যে ফরম জমা দিতে হবে।

মেধাবৃত্তি পরীক্ষায় সেরা ১০ জন শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ পুরস্কার। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার ৮০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হবে।

শুধু আর্থিক পুরস্কার নয়, সেরা শিক্ষার্থীদের জন্য থাকবে ক্রেস্ট ও সার্টিফিকেট। পাশাপাশি সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রতি ৫ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন বৃত্তি লাভের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, মেধাবীদের খুঁজে বের করা এবং তাদের শিক্ষাজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

রামু ইকরা ফাউন্ডেশনের পক্ষ থেকে নূরানী ৩য় শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিয়ে ইকরা মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

📞 যোগাযোগ: 01815-615530, 01843-599802

আয়োজনে: রামু ইকরা ফাউন্ডেশন, রামু, কক্সবাজার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেধার স্ফুরণে রামুতে ইকরা মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬

আপডেট সময় ০৬:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬